সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতা আটক, সঙ্গে মিলল বিপুল পরিমাণ নগদ অর্থ

ডেক্স রিপোর্ট
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১২টার দিকে তাকে আটক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে টাকার সঠিক পরিমাণ গণনা শেষে নিশ্চিত করা যাবে।
আটকের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় অধ্যাপক বেলাল উদ্দিন দাবি করেন, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা এবং এটি তার বৈধ ব্যবসায়িক লেনদেনের টাকা।
অধ্যাপক বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা দবিরুল ইসলাম।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



