স্থগিত হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী নিয়োগ পরীক্ষা

বিশেষ প্রতিনিধি, মো জাকির হোসেন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত আজ শুক্রবারের (২৬ ডিসেম্বর) এ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী সরকারি পদে অনুষ্ঠিতব্য আজ বিকাল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত সময়সূচিভুক্ত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
এতে আরও জানানো হয়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।



