কাজী বিপ্লব, তালা সাতক্ষীরা। সরবরাহ বাড়ায় বাজারে সবজিরদাম কমতে শুরু করেছে। দুই একটি সবজি ছাড়া বেশিরভাগ দাম কমেছে ৫/ ১০ টাকা করে! এতে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হতদরিদ্র ক্রেতারা! ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কমেছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন বাজার করে দেখা যায়, ঢেঁড়স ২০ টাকা, বেগুন টাকা,ফুলকপি ১০ টাকা, সিম ১৫ টাকা,টমেটো ৩০ টাকা, চিচিঙ্গা ২০টাকা,ঝিঙ্গা ২০টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। ব্যবসায়ী কলিমুদ্দিন জানায় গত সপ্তাহে উক্ত কাঁচামালের তুলনায় প্রতি কেজিতে ১০টাকা থেকে ১৫ টাকা কমেছে। বাজারে আরো সবজি ব্যবসায়ী ইসলাম সরদার জানায় বেশিরভাগ সবজির দাম কমলেও সরবরাহ না থাকায় কচুর মুখীর দাম একটু বেড়েছে। আগে সব ধরনের শাকের আঁটি ১০টাকা ও ১৫টাকায় বিক্রি হতো। এখন সেগুলো ৫ টাকা করে বিক্রি হচ্ছে। সবজির দাম কমলেও আটা , ময়দা, চিনি ও সোয়াবিন তেলের দাম অপরিবর্তিত।