করিমগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধ, করিমগঞ্জের গাবতলি বাজার ও বারঘড়িয়া এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সংযোগ ও পথসভায়  কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার । পথসভায় আলমগীর হোসাইন তালুকদার বলেন, “জামাত ইসলাম একটি ধর্ম এবং সেকুলার মিশ্রিত ইসলামিক দল। তারা ধর্মের নামে সেকুলার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায়। জনগণকে তাদের অপপ্রচারের প্রতি সতর্ক ও সজাগ থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে যে উদারতা দেখিয়েছিল, তারা সেটাকে দুর্বলতা মনে করেছে। ইসলামের এক বক্স পলিসি—যেটা পীর চরমোনাই সাহেব ঘোষণা করেছিলেন—সেটাকে তারা ছিনতাই করেছে। এই সুযোগ নিয়ে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। আলমগীর হোসাইন তালুকদার  বলেন, “তারা জনগণের কাছে বলে সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই।  খ্রিস্টান প্রতিনিধির সঙ্গে বৈঠকে বলেন আমরা কোরআনের আইনের দেশ চালাবো না, প্রচলিত আইনি দেশ পরিচালিত করব। এই দ্বিমুখী আচরণ জাতি কখনো মেনে নেবে না। “ইসলাম দেশ, মানবতা  রক্ষার জন্য পীর সাহেব চরমোনাইয়ের কোনো বিকল্প নেই। আমরা যদি আল্লাহর রহমতে ক্ষমতায় যেতে পারি, তাহলে দেশে সর্বস্তরে  শরিয়াহ আইন বাস্তবায়ন করব। ইসলামভিত্তিক ন্যায়বিচার ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠাই হবে আমাদের মূল লক্ষ্য।” আলমগীর হোসাইন তালুকদার আরও বলেন, “আমি করিমগঞ্জ-তাড়াইলকে একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, মানুষের জন্য উদার ও ন্যায়পরায়ণ মডেল এলাকা হিসেবে তুলে ধরব। এটিই হবে বাংলাদেশের জন্য অনুকরণীয় উদাহরণ।” পথসভায় স্থানীয় মানুষজন উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানান। আলমগীর হোসাইন তালুকদারের বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ, রাজনৈতিক সচেতনতা এবং জোরালো প্রশাসনিক প্রতিশ্রুতির বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।