হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

সাবের হোসেন, বিশেষ প্রতিনিধি।
ইনকিলাব মঞ্চ মূখ্যপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেন ইনকিলাব মঞ্চ ও ছাত্র জনতা। আজ শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ সমর্থকরা।এসময় শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ইনকিলাব মঞ্চ সমর্থকরা ভারতীয় আধিপত্য বিরোধী স্লোগান দেয় দিল্লি না ঢাকা' ঢাকা ঢাকা । অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চ সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। তিনি আরোও বলেন প্রয়োজনে আমরা শাহবাগে রাত্রি যাপন করব। গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চ মূখ্যপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হোন। প্রথমে ঢাকা মেডিকেল তারপর গুলশানের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে সিংগাপুরে নেওয়া হয় এবং সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।



