হোসেনপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চীফ রিপোর্টার, আজিজুল হক
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলটি পুমদী ইউনিয়নের আদু মাস্টার বাজারে অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তার আপসহীন নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত। বক্তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের মাধ্যমে নেতাকর্মীরা সাবেক এই রাষ্ট্রনায়কের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।



