আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি'২৬ সকাল ১০ ঘটিকায় জমিতে উলামায়ে ইসলাম বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কিশোরগঞ্জ ১(কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনে জমিয়তের জোট সঙ্গী বিএনপি'র সাথে মাদ্রাসাতুল তাকওয়া মাঠ প্রাঙ্গনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।   এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জোটসঙ্গী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা জনাব মোঃ মাজহারুল ইসলাম সাহেব।   প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামী দা.বা.   বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব জহিরুল ইসলাম মুবিন সাহেব।   জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হোসেনপুর উপজেলা জমিয়তের আহ্বায়ক, মুফতি আবুল ফাতাহ মুহাম্মদ নুরুল্লাহ সাহেবের সভাপতিত্বে ও জেলা জমিয়তের প্রচার সম্পাদক হোসেনপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব, মাওলানা আব্দুল বাছির সা'দী এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:   জেলা জমিয়ত সহ-সভাপতি, মাওলানা আবুল কাশেম জিহাদী দা.বা. সহ-সাধারণ সম্পাদক, মাওলানা হেলাল উদ্দিন সাইফী সাংগঠনিক সম্পাদক, মাওলানা তৌহিদুর রহমান ফারুকী।   জাতীয়তাবাদী দল বিএনপি'র অঙ্গ সংগঠন উলামা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, জেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক ও যুব জমিয়ত সভাপতি মুফতি আবুল কালাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মাসুম জামী, হোসেনপুর উপজেলা উলামা দল সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাশার, জেলা ছাত্র জমিয়ত সভাপতি, মুফতি এস এম মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আহাদ খুরশিদী সহ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।