উন্নয়ন, অগ্রগতি ও নিরাপত্তায় — অদম্য নীলফামারী

নাঈম ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী–২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জেনারেশন-জি (Gen-Z) ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় তিনি নীলফামারীর সার্বিক উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। এসময় তিনি ঘোষণা দেন—
নীলফামারীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে
তিস্তা ব্যারেজের পাশে একটি আধুনিক পার্ক নির্মাণ করা হবে
এলাকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে
মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক মা ২,৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন
এছাড়াও শিক্ষার্থী ও তরুণ সমাজের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভাটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং উপস্থিত শিক্ষার্থীরা ভবিষ্যৎ নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।



