বাগেরহাট জেলা প্রতিনিধি

মোঃ রবিউল ইসলাম বাদশা | তথ্যচিত্রা রিপোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলায় প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দিনে প্রার্থীদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার বিভিন্ন সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে তাদের নিজ নিজ নির্বাচনী প্রতীক বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রচারণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান। উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মাধ্যমে বাগেরহাট জেলায় নির্বাচনী কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। এখন থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে সরাসরি ভোটারদের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।