চীফ রিপোর্টার আজিজুল হক 

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জনতার চেয়ারম্যান জনাব নাজমুল আলম। এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি ও আত্মসংযমের এক মহিমান্বিত সময়।

তিনি বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার মাস। এ মাসেই নাজিল হয়েছে কুরআন, যা মানবজাতির জন্য সঠিক পথের দিশা। সিয়াম সাধনা মানুষকে ধৈর্যশীল, সহনশীল ও পরোপকারী হতে শিক্ষা দেয়।

নাজমুল আলম আরও উল্লেখ করেন, রমজানের প্রকৃত শিক্ষা হলো সমাজে ন্যায়, ইনসাফ ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা। তিনি সবাইকে ইবাদত-বন্দেগি বৃদ্ধির পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতির শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন রমজানের ফজিলত ও বরকতে দেশ-জাতির জীবনে শান্তি, ঐক্য ও কল্যাণ প্রতিষ্ঠিত হয় এবং সকলের নেক আমল কবুল হয়।