চীফ রিপোর্টার আজিজুল হক 

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে “শরীয়াহ ভিত্তিক সমাজ বিনির্মাণে সিয়ার ভূমিকা” শীর্ষক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৬ মার্চ ২০২৬ (শুক্রবার) বিকাল ৪টায় করিমগঞ্জ উপজেলার স্থানীয় একটি ভেন্যুতে এ আয়োজন করা হয়েছে। ​অনুষ্ঠানে ইসলামী চিন্তা-চেতনা, সমাজ সংস্কার এবং শরীয়াহভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

মুহাম্মাদ এমদাদুল ইসলাম, সহ-সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 

মুহাম্মাদ রফিকুল ইসলাম 

মাওলানা মোবারক হোসেন রুবেল,

মুহাম্মাদ হারিছুর রহমান,

মুহাম্মাদ আল-আমিন মাস্ঠার,

হাফেজ মাও. মুফতি সানাউল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব কবেন

মুহাম্মাদ রুহুল আমিন, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা।

অনুষ্ঠানটি আয়োজন করেছে

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা, কিশোরগঞ্জ।

আয়োজকরা জানান, ইফতার মাহফিল ও আলোচনা সভায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-উলামা ও যুবসমাজকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।